আন্তর্জাতিক

লুহানস্কে পৌঁছেছে রাশিয়ার ত্রাণবহর, পশ্চিমা বিশ্বের নিন্দা

রাশিয়ার ত্রাণবহর
রাশিয়ার ত্রাণবহর

কিয়েভের আপত্তি অগ্রাহ্য করে লুহানস্কে পৌঁছেছে রাশিয়ার মানবিক সাহয্যের ত্রাণবহর—এর তীব্র নিন্দা জানিয়েছে পশ্চিমা বিশ্ব। একইসঙ্গে মস্কোকে তার ত্রাণবহর সরিয়ে নেওয়ারও আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র।

তবে হোয়াইট হাউস ও কিয়েভ সরকার রাশিয়ার এ তৎপরতাকে ইউক্রেনের সার্বভৌমত্বের জন্য হুমকি বলে মন্তব্য করেছে।

মার্কিন ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার বেন রোডেস হুঁশিয়ার করে বলেন, ত্রাণ বহর সরিয়ে না নিলে রাশিয়া আরো কঠিন নিষেধাজ্ঞার মুখে পড়বে। এ ঘটনায় সংকট আরো বাড়বে বলে আশঙ্কা করছে ন্যাটো।

এদিকে, কিয়েভের এক ঊধ্বর্তন নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, ইউক্রেন সেনাবাহিনী রুশ গাড়িবহরকে কোনো রকম বাধা দেবে না।

তবে এরইমধ্যে ত্রাণবাহী কয়েকটি লরি রাশিয়ায় ফিরে যাওয়ার জন্য রওয়ানা হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ