গাজায় নতুন করে ইসরায়েলি হামলায় দুই শিশুসহ নিহত হয়েছে ১০ জন।
এ পরিস্থিতিতে মিসরে নতুন করে আলোচনায় যোগ দিতে ইসরায়েল ও হামাসের প্রতি আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। কায়রোতে মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির সঙ্গে এক বৈঠকের পর আব্বাস এ আহবান জানান।
এদিকে, শনিবারের ইসরায়েলি হামলায় গাজার ১২তলা বিশিষ্ট একটি ভবন ধসে পড়েছে। ইসরায়েল জানিয়েছে গাজার ওপর তারা কমপক্ষে ৬০টি বিমান হামলা চালিয়েছে, অন্যদিকে ইসরায়েলকে লক্ষ্য করে হামাস ৭০টি রকেট এবং মর্টার ছোড়ে।
গাজায় গত কয়েক সপ্তাহ ধরে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে দুই হাজারের বেশি ফিলিস্তিনি, যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: