পাকিস্তানে ইমরান খানের তেহরিক-ই-ইনসাফ এবং সরকারের প্রতিনিধি দলের মধ্যে তৃতীয় দফা আলোচনা কোনো ফলাফল ছাড়াই শনিবার রাতে শেষ হয়েছে।
বৈঠকে তেহরিক-ই-ইনসাফ এর ভাইস চেয়ারম্যান শাহ মেহমুদ কোরেশি প্রধানমন্ত্রী নেওয়াজ শরীফকে ৩০ দিনের জন্য পদত্যাগের প্রস্তাব দিয়েছেন, যাতে করে একটা বিচার বিভাগীয় কমিশন গঠন করে ২০১৩ সালের সাধারণ নির্বাচনে কারচুপির অভিযোগের নিরপেক্ষ তদন্ত করা যায়।
গণমাধ্যমকে পিটিআই ভাইস চেয়ারম্যান আরো বলেন, নওয়াজের পদত্যাগের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।
তবে সরকারপক্ষ থেকে জানানো হয়, প্রধানমন্ত্রীর পদত্যাগ বাদে সব দাবি মেনে নিতে রাজি তারা।
এদিকে, পার্লামেন্টের প্রধান বিরোধী দল পাকিস্তান পিপলস পার্টির নেতা আসিফ আলী জারদারি সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: