পাকিস্তানের প্রধানমন্ত্রী নেওয়াজ শরীফের পদত্যাগের দাবিতে এখনো অবস্থান কর্মসূচি পালন করছে তেহরিক-ই-ইনসাফ।
এরইমধ্যে এক টুইট বার্তায় দলটির দলটির প্রধান সাবেক তারকা ক্রিকেটার ও রাজনীতিক ইমরান খান বলেছেন, নেওয়াজ পদত্যাগ করলেই ২০১৩ সালের সাধারণ নির্বাচনে কারচুপির অভিযোগের বিষয়ে যারা সাক্ষ্য দিতে চায় তারা এগিয়ে আসবে। তা না হলে এসব সাক্ষীর নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে না।
এর আগে, গেলো বছর পাকিস্তানের সাধারণ নির্বাচনে কারচুপির অভিযোগ তুলেছেন নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব আফজাল খান। স্থানীয় একটি টেলিভিশনকে দেয়া সাক্ষাতকারে তিনি বলেন, এ কারচুপির পেছনে রয়েছেন দেশটির সাবেক প্রধান বিচারপতি ইফতেখার মুহাম্মদ, প্রধান নির্বাচন কমিশনারসহ আরো অনেকেই।
এদিকে, দেশের চলমান রাজনৈতিক অচলাবস্থার মধ্যে আফজাল খানের এমন মন্তব্য সরকারকে বিপাকে ফেললেও পিটিআইয়ের জন্য তা ইতিবাচক বলে ধারণা করা হচ্ছে।