দেশের অর্থনীতি নিয়ে তীব্র সমালোচনার মুখে ফ্রান্সের মন্ত্রীসভার সদস্যসহ প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভলস পদত্যাগ করেছেন।
সোমবার প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদের কাছে ম্যানুয়েল ভলস তার পদত্যাগপত্র জমা দেন।
বিবিসি সূত্র মতে, বেশ কিছুদিন থেকেই দেশটির অর্থনীতি নিয়ে সমালোচনার মুখে ছিলেন ম্যানুয়েলের মন্ত্রীসভার অর্থমন্ত্রী। গতকাল এ পরিস্থিতির আরও অবনতি হয়। এর পরিপ্রেক্ষিতে আজ মন্ত্রীসভাসহ পদত্যাগ করেন ম্যানুয়েল।
এদিকে, পদত্যাগপত্র পাওয়ার কিছুক্ষণ পর দেয়া এক বিবৃতিতে প্রেসিডেন্ট ওলাদ ম্যানুয়েলকে নতুন মন্ত্রীসভা গঠনের নির্দেশ দিয়েছেন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: