ইউক্রেনের পার্লামেন্ট ভেঙে দিয়েছেন প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কে—পাশাপাশি আগামী ২৬ অক্টোবর নতুন নির্বাচনের তারিখও ঘোষণা করেছেন তিনি। মঙ্গলবার টেলিভিশনে দেয়া এক ভাষণে তিনি এ কথা বলেন।
পোরোশেঙ্কো বলেন, বর্তমান পার্লামেন্টের অনেক সদস্য ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট ভিকতর ইয়ানুকোভিচের সমর্থক এবং ইউক্রেনের অধিকাংশ নাগরিক নতুন পার্লামেন্ট চায়।
এদিকে, ইউক্রেন ইস্যুতে বেলারুসে অনুষ্ঠেয় মিনস্ক সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মঙ্গলবার দেখা করবেন পোরোশেঙ্কো।
এর আগে সোমবার দেশটির পূর্বাঞ্চলে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় ১০ রুশ সেনাকে আটক করা হয়েছে বলে দাবি করে কিয়েভ। তবে বিদ্রোহীদের কোর ধরণের সহযোগিতা করা হচ্ছে না বলে বরাবরই দাবি করে আসছে রাশিয়া।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: