সিরিয়ায় ইসলামিক স্টেট জঙ্গিদের ওপর নজরদারি ও তথ্যপ্রমাণ সংগ্রহে টহল শুরু করেছে মার্কিন গোয়েন্দা বিমান।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, সোমববার সন্ধ্যায় সিরিয়ার ওপর ড্রোনসহ গোয়েন্দা বিমান টহলের অনুমতি দিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা।
এ অনুমোদনকে সিরিয়ার অভ্যন্তরে আইএস'র বিভিন্ন লক্ষবস্তুতে মার্কিন বিমান হামলা পরিচালনার প্রথম পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। জঙ্গি দমনে আন্তর্জাতিক শক্তির সঙ্গে একহয়ে কাজ করবে বলে জানিয়েছে সিরিয়া সরকার।
এদিকে, এরইমধ্যে ইরাকে কর্মরত যুক্তরাষ্ট্রের কূটনীতিক ও বেসামরিকদের আইএস জঙ্গিদের সরাসরি হুমকি থেকে রক্ষার জন্য দেশটিতে সীমিত পর্যায়ে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: