আন্তর্জাতিক

দীর্ঘ যুদ্ধবিরতি, আনন্দে উচ্ছসিত গাজাবাসী

গাজাবাসি
গাজাবাসি

দীর্ঘ ৭ সপ্তাহ রক্তক্ষয়ী সংঘর্ষের পর ইসরায়েল ও ফিলিস্তিন দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতিতে রাজি হওয়ার খবরে আনন্দে উচ্ছসিত হয়ে ওঠেন গাজার বাসিন্দারা। এ সময় হাজার হাজার ফিলিস্তিনিকে রাস্তায় নেমে উল্লাস করতে দেখা গেছে।

পতাকা উড়িয়ে, বিজয় চিহ্ন দেখিয়ে, বাদ্যযন্ত্র বাজিয়ে আনন্দে মেতে ওঠেন তারা। দীর্ঘমেয়াদে হামলা বন্ধের এ চুক্তিকে ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের বিজয় হিসেবে দেখছে গাজার অধিবাসীরা।

এ যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। এক ভাষণে তিনি একে নতুন জাতির নির্মাণ ও অবরোধের অবসান বলে অভিহিত করেছেন।

ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে এ চুক্তি স্বাক্ষরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় মিসর, কাতার ও যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়েছেন প্রেসিডেন্ট আব্বাস।

এদিকে, কায়রোতে মঙ্গলবার স্বাক্ষরিত এ চুক্তিকে নিজেদের বিজয় হিসেবে দাবি করছে ইসরায়েলও।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ