আন্তর্জাতিক

লড়াই বন্ধে ‘রোডম্যাপ’ হবে: পেত্রো পোরোশেঙ্কো

পেত্রো পোরোশেঙ্কো
পেত্রো পোরোশেঙ্কো

ইউক্রেনিয় সেনা ও বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে লড়াই বন্ধে শিগগিরই একটি ‘রোডম্যাপ’ তৈরি করা হবে --জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো। বেলারুশে মিনস্ক সম্মেলনে ইউক্রেন সঙ্কট নিরসনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রথমবারের মতো সরাসরি বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

পোরোশেঙ্কো বলেন, যত দ্রুত সম্ভব উভয়পক্ষের সম্মতিতে যুদ্ধবিরতির স্থায়ী রূপরেখা প্রণয়ন করা হবে। এদিকে, শান্তি প্রতিষ্ঠায় সমস্ত কার্যকমের সহযোগিতার আশ্বাস দেন পুতিন। তবে যুদ্ধ বন্ধ করা ইউক্রেনের নিজস্ব ব্যাপার বলেও মন্তব্য করেন তিনি।

এছাড়া ইউক্রেন ও রুশ সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আলোচনার বিষয়ে দুই নেতা একমত হয়েছে বলে জানা গেছে। পূর্ব ইউক্রেনে বিচ্ছিন্নতাবাদীদের সশস্ত্র উত্থানের পেছনে রাশিয়ার মদদ রয়েছে--কিয়েভের এমন অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে ক্রেমলিন। ইউক্রেনীয় সেনাবাহিনীর হাতে ১০ রুশ সেনা বন্দি হওয়ার পর দুই নেতার এ বৈঠক অনুষ্ঠিত হল।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ