লিবিয়ায় চলমান সহিংসতায় জড়িত মিলিশিয়া নেতাদের ওপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।
স্থানীয় সময় বুধবার এ সংক্রান্ত এক প্রস্তাব পাস করে নিরাপত্তা পরিষদ। এগুলো মধ্যে রয়েছে, সম্পদ জব্দকরণ ও ভ্রমণ নিষেধাজ্ঞা।
শুধু মিলিশিয় নেতারাই নয়, যারা তাদের সহযোগিতা করছেন তারাও এ নিষেধাজ্ঞার আওতায় মধ্য পড়বেন। তবে কারা এ নিষেধজ্ঞাভুক্ত হবেন সে তালিকা এখনো প্রকাশিত হয়নি।
এদিকে, নিরাপত্তা পরিষদের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ নিয়োজিত লিবিয়ার রাষ্ট্রদূত। একইসঙ্গে লিবিয়া একটি সংঘাতপূর্ণ গৃহযুদ্ধের দিকে যাচ্ছে বলে সতর্ক করেন তিনি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: