ফিলিস্তিনের গাজায় সাত সপ্তাহ ধরে চলা যুদ্ধে জয়ী হয়েছে ইসরায়েল- জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু। বুধবার সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সূত্র: বিবিসি, এএফপি, ইন্ডিপেন্ডেন্ট
নেতানিয়াহুর দাবি, হামাস সর্বশক্তি দিয়েও জিততে পারেনি, তাদের কোনো দাবি ইসরায়েল মেনে নেয়নি।
হামাস এ যুদ্ধে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে আর এখন তারা একঘরে হয়ে পড়েছে- এ দাবিও করেন ইসরায়েলের এ প্রধানমন্ত্রী।
গত ৮ জুলাই থেকে শুরু হামাসের বিরুদ্ধে অভিযানের নামে ফিলিস্তিনের গাজায় আক্রমণ শুরু করে ইসরায়েল। প্রায় ৫০ দিন ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে প্রায় দুই হাজার দুইশ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১১ হাজারেও বেশি মানুষ।
জাতিসংঘ ও বিশ্ব নেতাদের একের পর উদ্যোগ ভেস্তে যাওয়ার পর গত মঙ্গলবার মিসেরর মধ্যস্ততায় দীর্ঘ যুদ্ধবিরতিতে রাজি হয় ইসরায়েল-হামাস।