ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলে বিচ্ছিন্নতাবাদীদের সহায়তা করতে রুশ সেনা মোতায়েন করা হয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো।
দানিয়েস্ক অঞ্চলের অবস্থার অবনতি হওয়ায় এরইমধ্যে তুরস্কে সরকারি সফর বাতিল করেছেন তিনি। এক বিবৃতিতে প্রেসিডেন্ট পোরোশেঙ্কো জানিয়েছেন, রুশ সেনা মোতায়েনের বিষয়ে দেশটির নিরাপত্তা পরিষদের বৈঠক আহ্বান করা হয়েছে। চলমান সমস্যা নিয়ে আলোচনা করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক ডাকা হবে বলেও জানান তিনি।
সামরিক সরঞ্জাম ও সেনা পাঠিয়ে রাশিয়া বিচ্ছিন্নতাবাদীদের সহায়তা করছে— কিয়েভে এমন অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে ক্রেমলিন।
তবে রাশিয়ান টিভিতে প্রচারিত খবরে এক রুশপন্থী নেতা দাবি করেছেন, সামরিক বাহিনীর সাবেক সদস্য কিংবা ছুটিতে থাকা সামরিক কর্মকর্তারা ইউক্রেনের পূর্বাঞ্চলে বিচ্ছিন্নতাবাদীদের পক্ষ নিয়ে লড়াই করছে।