ইউক্রেনের পূর্বাঞ্চলে চলমান সংঘর্ষের জন্য রাশিয়াকে দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ওয়াশিংটনে আয়োজিত সংবাদ সম্মেলনে ওবামা রাশিয়ার মদদেই এ সংঘাতের সৃষ্টি বলেও অভিযোগ করেন।
বিচ্ছিন্নতাবাদীরা সরাসরি রুশ সেনাদের কাছে প্রশিক্ষণপ্রাপ্ত এবং তাদের দেয়া অস্ত্র ও অর্থের সাহায্যেই এ যুদ্ধ চালানো হচ্ছে বলেও মন্তব্য করেন ওবামা।
রাশিয়া ইচ্ছাকৃতভাবে এবং বারবার ইউক্রেনের সার্বভৌমত্ব ও ভৌগলিক অখণ্ডতা লংঘন করছে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট।
এদিকে, ইউক্রেনে এক হাজারেরও বেশি রুশ সেনা বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে লড়াই করছে ন্যাটোর এমন অভিযোগ অস্বীকার করেছে মস্কো। কিয়েভ নিজের লোকদেরকে ওপরই আক্রমণ চালাচ্ছে বলে পাল্টা মত দিয়েছে রাশিয়া।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: