সিরিয়ায় চলমান যুদ্ধে ৩০ লাখের বেশি মানুষ উদ্বাস্তু হয়ে দেশ ছেড়েছে এবং মানবিক বিপর্যয় চরমে পৌঁছেছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সংস্থাটি জানিয়েছে, দেশটিতে এখন এই যুগের সবচেয়ে বড় মানবিক জরুরি অবস্থা বিরাজ করছে। যুদ্ধে প্রায় অর্ধেক জনসংখ্যা ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে। তাদের মধ্যে ১১ লাখের বেশি মানুষ পাশ্ববর্তী দেশ লেবাননে আশ্রয় নিয়েছে। দেশের ভেতরেই বাস্তু হয়েছে ৬৫ লাখ মানুষ।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, অনেক পরিবার বছর ধরে এক গ্রাম থেকে অন্য গ্রামে পালিয়ে বেড়াচ্ছে, যা তাদের জন্য বিপদসঙ্কুল হয়ে উঠেছে। দেশটিতে ৩ বছর ধরে চলা গৃহযুদ্ধে কমপক্ষে ২ লাখ মানুষের প্রাণহানি হয়েছে।
প্রেসিডেন্ট বাশার আল আসাদের পদত্যাগের দাবিতে ২০১১ সাল থেকে লড়াই করে আসছে বিরোধীরা
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: