আফগানিস্তানের গোয়েন্দা দপ্তরে শনিবার সকালে তালেবান জঙ্গিদের হামলায় ৬ জন নিহত হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ৪৫ জন।
বিবিসি সূত্র মতে, পূর্বাঞ্চলীয় জালালাবাদ শহরের ওই কার্যালয়ে প্রথমে আত্মঘাতি গাড়ি বোমা হামলা চালায় তারা। পরে ভবনের ভেতরে থাকা গোয়েন্দা সদস্যদের সঙ্গে তালেবান জঙ্গিদের পাল্টাপাল্টি বন্দুকযুদ্ধ হয়েছে বলে জানা গেছে।
দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন, হতাহত ব্যক্তিদের মধ্যে সামরিক ও বেসামরিক লোকজন রয়েছে। নানগারহারের গভর্নর এ হামলার ঘটনা নিশ্চিত করেছেন।
এদিকে, হামলার দায় স্বীকার করেছে তালেবানরা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: