পাঁচ দিনের সরকারি সফরে জাপান গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উপমহাদেশের বাইরে এটি তার প্রথম দ্বিপাক্ষিক সফর।
শনিবার সকালে ভারতীয় বিমানে করে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দলকে সঙ্গে নিয়ে তিনি দিল্লি ত্যাগ করেন।
সফরকালে মোদি জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে দেশটির ঐতিহাসিক কিয়োটো শহরে সাক্ষাৎ করবেন।
সেখানে এশিয়ার সেরা দ্বিতীয় ও তৃতীয় অর্থনৈতিক দেশ দুটির ব্যবসা বাণিজ্য উন্নয়নে দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
প্রতিরক্ষা খাতে দুই দেশের সম্পর্ক আরো মজবুত করতে ভারতীয় সেনাবাহিনীর জন্য জাপানি বিমান কেনার বিষয়েও কথা বলবেন দুই প্রধানমন্ত্রী।
জাপান থেকে সবচেয়ে দ্রুত গতিসম্পন্ন বুলেট ট্রেন আমদানির ব্যাপারেও আলোচনা হবে বলে জানা গেছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: