ইরাকের আমেরলি শহরে ইসলামিক স্টেট জঙ্গিদের ঘাঁটিতে যুক্তরাষ্ট্র বিমান হামলা চালিয়েছে বলে জানিয়েছে পেন্টাগন। পাশাপাশি সেখানে শহরটির অবরুদ্ধ বাসিন্দাদের জন্য ত্রাণ সহায়তাও দেয়া হচ্ছে।
যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া এবং ফ্রান্সও খাবার, পানীয় ও অন্যান্য জরুরি ত্রাণ সহায়তা দিচ্ছে। প্রায় ২ মাস ধরে শহরটির কমপক্ষে দেড় হাজার বাসিন্দাকে অবরুদ্ধ করে রেখেছে আইএস জঙ্গিরা। তাদের উদ্ধারে দেশটির সেনাবাহিনী, শিয়া ও কুর্দি যোদ্ধারা লড়াই অব্যাহত রেখেছে।
এর আগে ইরাকের সর্ববৃহৎ মসুল বাঁধের কাছাকাছি জঙ্গিদের ওপর নতুন করে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র।
মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, আইএস দমনে ইরাকি সেনাদের সহায়তা করতে এ হামলা চালায় তারা।
এদিকে, ইরাক ও সিরিয়ার কিছু অংশের নিয়ন্ত্রণ নিয়ে সেখানে ব্যাপক নৃশংসতা চালানোর অভিযোগ রয়েছে আইএসের বিরুদ্ধে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: