আন্তর্জাতিক

কলোরাডোয় বিমান বিধ্বস্ত নিহত ৫

বিমান বিধ্বস্ত
বিমান বিধ্বস্ত

যুক্তরাষ্ট্রের কলোরাডো রাজ্যের বিমানবন্দরের কাছে ছোট একটি বিমান বিধ্বস্ত হয়ে পাঁচ আরোহীর সবাই মারা গেছেন।

রোববার স্থানীয় সময় দুপুরের একটু আগে ডেনভার থেকে ২৫ মাইল উত্তরপশ্চিমের ইরি মিউনিসিপ্যাল বিমানবন্দরে এ দুর্ঘটনা ঘটে।

বিমানবন্দরের রানওয়ের পাশের মাঠে এক ইঞ্জিন বিশিষ্ট পিপার পিএ-৪৬ বিমানটি বিধ্বস্ত হয়ে এর পাঁচ আরোহীর সবাই নিহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

যুক্তরাষ্ট্রের জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ডের মুখপাত্র পিটার ক্নুডসন জানিয়েছেন, বিমানটি বিধ্বস্ত হওয়ার সময় আবহাওয়া পরিষ্কার ছিল।

তিনি বলেন, এটি নামার সময় না ওঠার সময় দুর্ঘটনায় পড়েছে তা জানা যায়নি।

বিমানটিতে পাঁচজন যাত্রী ছিলেন বলে নিশ্চিত করেছেন তিনি।

মাউন্ট ভিউ ফায়ার রেসক্যু’র সহকারী অগ্নিনির্বাপন প্রধান রজার রেডমাখার জানিয়েছেন, ঘটনাস্থলে যাওয়ার পর উদ্ধারকারীরা ছয় আসনের ওই বিমানটির ধ্বংসাবশেষ থেকে দুই জনের মৃতদেহ উদ্ধার করে।

মারাত্মক আহত আরো দুজনকে হাসপাতালে নেয়ার পর মারা যান। নিহত অপর আরোহীর বিষয়ে কিছু জানা যায়নি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ