পাকিস্তানে প্রধানমন্ত্রী নেওয়াজ শরীফের পদত্যাগের দাবিতে রাজধানী ইসলামাবাদে সোমবারও সরকাবিরোধী বিক্ষোভ অব্যাহত। তারা এখন প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান করছেন।
এদিকে, পার্লামেন্টে হামলা, ভাঙচুর ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে পিটিআই নেতা ইমরান খান ও পিএটি নেতা তাহির উল কাদরির বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার।
সকালে ব্যারিকেড ভেঙে কিছু বিক্ষোভকারী পাকিস্তানের সেক্রেটারিয়েট ভবনে প্রবেশ করেছে। এসময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বেধে যায়। এতে আহত হয়েছেন ২ বিক্ষোভকারী।
তবে বিক্ষোভকারীদের ওপর দমনপীড়ন বন্ধ না হলে পিটিআই ও পিএটি'র এ আন্দোলনে যোগ দেয়ার ইঙ্গিত দিয়েছেন দেশটির আরেক বিরোধী দল মুত্তাহিদা কওমি মুভমেন্ট-এমকিউএম।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: