ইরাকের উত্তরাঞ্চলে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর আইএস জঙ্গিরাই জাতিগত শুদ্ধি অভিযান চালিয়েছে বলে নতুন আরো কিছু প্রমাণ পাওয়া গেছে।
মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, দেশটির উত্তরাঞ্চলের সিনজার এলাকায় গত আগস্টে গণহত্যার বহু ঘটনা ঘটেছে, যার বহু তথ্য প্রমান তারা সংগ্রহ করেছে।
এদের মধ্যে দুটি ঘটনা ঘটে ৩ ও ১৫ আগস্ট যখন আইএস যোদ্ধারা গ্রামগুলোতে তল্লাশি চালিয়ে শত শত মানুষকে হত্যা করে বলেও জিনিয়েছে সংস্থাটি।
এদিকে, দেশটিতে গত একমাসে ঘটে যাওয়া অমানবিক ঘটনাগুলো অনুসন্ধানে দল পাঠানোর ঘোষণা দিয়েছে জাতিসংঘ।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: