আন্তর্জাতিক

পাকিস্তানে সরকার পতন আন্দোলনে ইমরানের সঙ্গে সেনাবাহিনীও যুক্ত

ইমরান খান
ইমরান খান

পাকিস্তানে সরকার পতন আন্দোলনের সঙ্গে তেহরিক-ই-ইনসাফ প্রধান ইমরান খানের পাশাপাশি সেনাবাহিনীরও সংশ্লিষ্টতা রয়েছে বলে সংশয় প্রকাশ করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খান।

চলমান রাজনৈতিক অচলাবস্থা নিরসনে মঙ্গলবার পার্লামেন্টে যৌথ অধিবেশনে তিনি বলেন দেশের ক্ষমতায় ইমরান খান সেনাবাহিনীকে টেনে আনছেন যা গর্হিত অপরাধ।

তবে দেশের রাজনৈতিক ইস্যুতে সেনাবাহিনীর সম্পৃক্ততা পিটিআই কখনোই সমর্থন করে না- বলে দাবি করেছেন ইমরান। বুধবার বিকেলে সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে পিটিআই'এর।

পাকিস্তানে রাজনৈতিক পরিস্থিতি ক্রমেই জঠিল হচ্ছে। গত ৩দিনে আইশৃংখলা বাহিনী ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে ৩ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছে।

এদিকে প্রচন্ড চাপের মুখেও প্রধানমন্ত্রী নেওয়াজ শরীফ স্পষ্ঠ ভাষায় জানিয়েছেন কোন অবস্থাতেই তিনি পদত্যাগ করবেন না।

অন্যদিকে, প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবীতে অনড় পাকিস্তান তেহরিক ই ইনসাফ প্রধান ইমরান খান।

চলমান রাজনৈতিক অচলাবস্থা নিয়ে মঙ্গলবার শুরু হয়েছে পার্লামেন্টে যৌথ অধিবেশন। এতে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরি নিসার আলি খান, প্রহ্ন ছুড়ে দিয়ে বলেন, আট দিন আগেও ইমরান খান সরকারের প্রতি সমর্থন জানিয়েছিলেন কিন্তু হটাৎ করে ইউ টার্ন নিল কেন? তিনি বলেন এটা কেবলমাত্র আন্দোলন বা অবস্থান কর্মসূচি নয় বরং পাকিস্তান এবং রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থার বিরুদ্ধে বিদ্রোহ।

চৌধুরি নিসার এসময়, তেহরিক ই ইনসাফের প্রেসিডেন্ট জাভেদ হাশমির দেয়া সোমবারের বিবৃতি প্রসঙ্গে বলেন ইমরান খান সেনাবাহিনী ও আদালতকে ক্ষমতায় টেনে আনার চেষ্টা করছেন যা নিঃসন্দেহে গর্হিত অপরাধ। জাভেদ হাশমি সোমবার অভিযোগ করেন ইমরান খান তাকে বলেছিলেন সেনাবাহিনীর নকশা অনুযায়ীই পিটিআই আন্দোলন চালাচ্ছে।

এদিকে, সাংবিধানিক এলাকায় অবস্থান কর্মসূচি করার দায়ে তেহরিক-ই ইনসাফ ও আওয়ামী তেহরিকের বিরুদ্ধে নোটিশ জারি করেছে সুপ্রিম কোর্ট।

এছাড়া, রাষ্ট্রদ্রোহ, হত্যার চেষ্টা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য ৫টি মামলা দায়ের করা হয়েছে পিটিআই ও প্যাটের নেতাকর্মীদের বিরুদ্ধে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ