পাকিস্তানে রাজনৈতিক সঙ্কট এখনো কাটেনি। সরকারের পদত্যাগের দাবিতে ইমরান খানের নেতৃত্বে তেহরিক-ই ইনসাফ ও আওয়ামী তেহরিকের আন্দোলন চলছে।
এদিকে, চলমান সঙ্কট নিরসনে জাতীয় পরিষদে সরকার সমর্থক দলগুলো পিটিআই ও প্যাট নেতাদের সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছে।
বৃহস্পতিবার পার্লামেন্টের যৌথ অধিবেশনে সিনেটর এবং পিএমএল কিউ নেতা মুশাহিদ হোসেন সাইদ বলেন, পাকিস্তানের বর্তমান রাজনীতিতে প্রবেশ করার কোনো আগ্রহ বর্তমান সেনাপ্রধানের নেই। বর্তমান সঙ্কট পার্লামেন্টের মাধ্যমেই সমাধান করা উচিত বলে মন্তব্য করেন তিনি।
এদিকে, প্রধানমন্ত্রী নেওয়াজ শরীফ তার কার্যালয়ে দেশের বর্তমান অচলাবস্থা নিয়ে পার্লামেন্টারি দলগুলোর সঙ্গে আলোচনা করেছেন। এসময় পাকিস্তান পিপলস পার্টির প্রতিনিধিসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: