আন্তর্জাতিক

ভারতে বরযাত্রীবাহী বাস নদীতে, প্রাণ হারাল ৩২ জন

ভারতে বরযাত্রীবাহী বাস নদীতে
ভারতে বরযাত্রীবাহী বাস নদীতে

ভারতের জাম্মু-কাশ্মীরে ৫০ জন বরযাত্রী নিয়ে নদীতে ভেসে গেছে একটি বাস। এই ঘটনায় অন্তত ৩২ জন মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বাহিনী উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। ৫০ বরযাত্রী নিয়ে বাস নদীতে

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশের নদীতে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে।

নদীতে প্রবল স্রোতের কারণে বাসটি ভেসে যায়। যাত্রীদের মধ্যে মাত্র ছয়জন সৌভাগ্যক্রমে বেঁচে ফিরেছেন। বাকিদের খোঁজে উদ্ধার তৎপরতা চলছে।

বেলা তিনটার দিকে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের টুইটার পেজে পোস্ট করে জানানো হয়, ৫০ জন যাত্রী নিয়ে একটি বাস ভেসে গেছে। জাতীয় ত্রাণ ব্যবস্থাপনা বাহিনী উদ্ধার কাজে নেমেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় উদ্ধারকারী সংস্থাগুলোকে নির্দেশনা দিচ্ছে।

তবে স্থানীয় টেলিভিশনের খবরে বাসটিতে ৭০ জন যাত্রী ছিল বলে দাবি করা হয়েছে। আশঙ্কা করা হচ্ছে মৃতের সংখ্যার ৩২-এর চেয়েও বেশি হতে পারে।

জম্মু-কাশ্মীরের অধিকাংশ নদী প্রবাহিত হচ্ছে বিপদ সীমার ওপর দিয়ে। প্রায় সব নদীতেই এখন প্রবল স্রোত। রাজ্যে জারি করা হয়েছে বন্যা সতর্কতা। সূত্র: এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ