আন্তর্জাতিক

ভারতে জাওয়াহিরির শাখা প্রতিষ্ঠার ঘোষণায় যুক্তরাষ্ট্রের উদ্বেগ

যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র
যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র

আল-কায়েদা নেতা আয়মান আল জাওয়াহিরির ভারতীয় শাখা প্রতিষ্ঠার ঘোষণায় উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। তবে আন্তর্জাতিক এই সন্ত্রাসী নেটওয়ার্কটি নতুন করে আরো ক্ষমতা আর্জন করছে বলে মনে করে না ওয়াশিংটন।

যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জানিয়েছেন, সারাবিশ্বে আল কায়েদাকে নির্মূলে অঙ্গীকারাবদ্ধ ওয়াশিংটন।

এদিকে, সরকারি সূত্রের বরাত দিয়ে ভারতের হিন্দুস্তান টাইমস পত্রিকা জানিয়েছে, ভারতীয় উপমহাদেশে আল-কায়েদার নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনার ব্যাপারে যুক্তরাষ্ট্র আগস্টের শেষ দিকে নয়াদিল্লিকে সতর্ক করেছিল।

মধ্যপ্রাচ্যের ইরাক ও সিরিয়ার বেশ কিছু এলাকায় জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের তৎপরতার পর এবার ভারতে নিজেদের শাখা প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক সন্ত্রাসী নেটওয়ার্ক আল কায়েদা।

অনলাইনে বুধবার ‘জিহাদিস্ট ফোরাম’ এই ভিডিও বার্তাটি প্রচার করে। ৫৫ মিনিটের ওই বার্তায় আল-কায়েদার শীর্ষ নেতা আয়মান আল-জাওয়াহিরি বলেন, এই পদক্ষেপ ভারতীয় উপমহাদেশে ইসলামি শাসনের প্রসার ও জিহাদের পতাকা সমুন্নত রাখবে।

এ ঘোষণায় উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। তবে এ ঘোষণায় এটি প্রতীয়মান হয় না যে সন্ত্রাসী নেটওয়ার্কটি নতুন করে আরো ক্ষমতা অর্জন করছে।

বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মারি হার্ফ এ কথা জানিয়েছেন। যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী আল-কায়েদা নেটওয়ার্ককে নির্মূলে অঙ্গীকারাবদ্ধ।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ