জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) চার সদস্যকে ভারতের পশ্চিমবাংলা (কলকাতা) থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ভারতীয় পুলিশ সূত্রে জানা গেছে, ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হায়দ্রাবাদের ওই চার তরুণ আইএসের সংগঠকদের সঙ্গে দেখা করতে বাংলাদেশে আসছিল।
ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সহায়তা নিয়ে পশ্চিমবঙ্গের একটি স্পেশাল টাস্ক ফোর্স শুক্রবার সন্ধ্যায় কলকাতা থেকে তাদের গ্রেপ্তার করে।
পুলিশ আবার এটাও বলেছে, কলকাতা থেকে আটকের পর প্রকৌশল বিভাগের ওই চার ছাত্রকে পরিবারের কাছে ফেরত পাঠানো হয়েছে।
তবে কলকাতার পুলিশ কমিশনার সুরাজিত পুরকায়স্থ বলেন, এ চার তরুণকে গ্রেপ্তারের বিষয়ে তাদের কিছু জানা নেই। এটা কেন্দ্রীয় সংস্থার নির্দেশে হয়েছে।
ইন্ডিয়া টুডে জানায়, পুলিশের দাবি- ওই শিক্ষার্থীদের বাংলাদেশে প্রবেশের কথা ছিল। সেখানে অবস্থানের পর তারা ইরাকে গিয়ে ইরাক এবং সিরিয়ায় আইএসআই এর সঙ্গে যুদ্ধে যোগ দেয়ার পরিকল্পনা করেছিল। জিজ্ঞাসাবাদে তারা এসব তথ্য জানিয়েছে।
গত বুধবার এক ভিডিওবার্তায় আল কায়দার প্রধান জাওয়াহিরি ভারত উপমহাদেশে আল কায়দার শাখা খোলার ঘোষণা দেন। এরপর ভারতের বিভিন্ন অঞ্চলে সর্তক অবস্থা গ্রহণ করা হয়।
হায়দরাবাদ পুলিশ বলছে, সামাজিক যোগাযোগ ম্যাধমে নানা বিভ্রান্তিকর প্রচারণায় প্রলুব্ধ হয়েছিল ওই চার শিক্ষার্থী। ভারতে এখন পর্যন্ত কোনো অপরাধের সঙ্গে জড়িত থাকার প্রমাণ না মেলায় তাদেরকে মুক্তি দেয়া হয়েছে।