সোমালিয়ার ইসলামপন্থী জঙ্গি সংগঠন আল শাবাবের নতুন নেতা নির্বাচিত হয়েছেন আহমেদ উমর।
বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়, সংগঠনটির সাবেক নেতা আহমেদ আবদি গোদানে গত সপ্তাহে মার্কিন বিমান হামলায় নিহত হওয়ার পর গতকাল শনিবার নতুন নেতার নাম ঘোষণা করল আল শাবাব।
সংগঠনটির কমান্ডার আবু মোহাম্মেদ বলেন, সোমালিয়ার একটি অজ্ঞাত স্থানে বৈঠকের মাধ্যমে সর্বসম্মতভাবে উমরকে আল শাবাবের নতুন নেতা নির্বাচন করা হয়েছে।
একই সঙ্গে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদার সঙ্গে সম্পর্ক অটুট রাখারও ঘোষণা দিয়েছে আল শাবাব।
বিশ্লেষকদের ধারণা ছিল, নতুন নেতা নির্বাচন করতে গিয়ে আল শাবাবের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব সৃষ্টি হবে। এতে সংগঠনটি আল-কায়েদার সঙ্গ ছেড়ে ইরাক ও সিরিয়ায় সক্রিয় ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে হাত মেলাবে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: