আন্তর্জাতিক

বন্যায় ভারত ও পাকিস্তানে মৃতের সংখ্যা আড়াইশো

ভারত-পাকিস্তানে বন্যা
ভারত-পাকিস্তানে বন্যা

গত কয়েকদিনের টানা বর্ষণে বন্যায় ভারত ও পাকিস্তানে মৃতের সংখ্যা আড়াইশো ছাড়িয়েছে।

তাদের মধ্যে ভারত শাসিত জম্মু ও কাশ্মিরে মারা গেছে ১৫০ জন। আর পাকিস্তান শাসিত আজাদ কাশ্মিরসহ কয়েকটি রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১০ জনে।

গত ৫ দিনের ভারি বৃষ্টিপাতের কারণে ৬ দশকের সবচেয়ে ভয়াবহ বন্যা পরিস্থিতিতে পড়েছে জম্মু ও কাশ্মির।

পানিতে তলিয়ে গেছে ঘরবাড়ি-রাস্তাঘাট। বন্ধ রয়েছে স্কুল কলেজ, অফিস আদালত।

পরিস্থিতি পর্যালোচনা ও দুর্গতদের পাশে দাঁড়াতে আজ (রোববার) ওই এলাকা পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এদিকে, পাকিস্তান শাসিত আজাদ কাশ্মির, পাঞ্জাব, খাইবার পাখতুনখোয়া প্রদেশেও প্রবল বন্যায় ঘরবাড়ি হারিয়েছেন হাজার হাজার মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছে বিস্তীর্ণ এলাকার কৃষি জমি। ক্ষতিগ্রস্তদের সহায়তায় জরুরি উদ্ধার তৎপরতা জারি করেছে দেশটির প্রশাসন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ