ইরাকের পশ্চিমাঞ্চলে গুরুত্বপূর্ণ হাদিথা বাধের কাছাকাছি জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের বিরুদ্ধে বিমান হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র।
মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, সন্ত্রাসীদের প্রতিরোধ করতে এবং ইরাকি সেনাবাহিনী ও সুন্নি গোষ্ঠীকে রক্ষা করতে এ হামলা চালানো হয়েছে।
এটিই ওই এলাকায় আইএসকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের প্রথম বিমান হামলা যেখানে জঙ্গিরা গুরুত্বপূর্ণ বাধটি নিজেদের নিয়ন্ত্রণে নেয়া চেষ্টা করছিল।
এর আগে শনিবার দেশটির উত্তরাঞ্চলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জাড়তা পর্বত্য এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে কুর্দি বাহিনী।
এদিকে, ওয়েলসের ন্যাটো সম্মেলনের শেষ দিন শুক্রবার আইএসকে দমনে ন্যাটোর নেতৃত্বে জোট ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: