ক্রমেই অবনতির দিকে যাচ্ছে ভারত ও পাকিস্তানের বন্যা পরিস্থিতি। টানা কয়েকদিনের প্রবল বর্ষণে বন্যায় দেশ দুটিতে এ পর্যন্ত মারা গেছেন ৩৩৫ জন। গৃহহারা হয়েছেন হাজার হাজার মানুষ।
এরমধ্যে ভারত শাসিত জম্মু ও কাশ্মীরেই মারা গেছেন ১৭৫ মানুষ। গত ৬০ বছরের ইতিহাসে এটিই সবচেয়ে ভয়াবহ বন্যা।
জম্মু ও কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরে বন্যার পানি ক্রমেই বেড়ে চলছে। এছাড়া রাজবাগ এলাকায় বন্যার পানিতে ডুবে গেছে দুই ও তিনতলা পর্যন্ত ভবন।
ক্ষতিগ্রস্তদের উদ্ধার ও ত্রাণসহায়তা দিতে উদ্ধারকর্মীদের সঙ্গে যোগ দিয়েছে সেনাবাহিনী। এদিকে, বন্যায় পাকিস্তান অধিকৃত কাশ্মীর ও পাঞ্জাবে মারা গেছেন দেড় শতাধিক মানুষ।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: