মার্কিন সেনাদের সহায়তায় ইসলামিক স্টেট জঙ্গিদের হটিয়ে ইরাকের গুরুত্বপূর্ণ হাদিথা বাঁধের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে সরকারি বাহিনী।
বাধঁটি দখলে বারবার চেষ্টা করলেও ব্যর্থ হয়ে জঙ্গিরা হটে যায়। হাদিথা বাঁধ ছাড়াও এর পূর্বাঞ্চলে বারওয়ানা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে ইরাকি সেনাবাহিনী ও মিলিশিয়ারা।
এরইমধ্যে, ইরাকে ইসলামিক স্টেট জঙ্গিদের দমনে বিমান হামলা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। তবে তাদের দমনে পদাতিক সেনা পাঠাবে না ওয়াশিংটন। এদিকে, আইএসকে দমনের পরিকলন্পনার রূপরেখা আগামী বুধবার তুলে ধরবেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: