সুন্নি ও কুর্দিদের নিয়ে গঠিত ইরাকের নতুন সরকারের অনুমোদন দিয়েছে দেশটির পার্লামন্ট।
প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি'র নেতৃত্বে নতুন এই মন্ত্রিসভায় ডেপুটি প্রধানমন্ত্রী হিসেবে দুইজনকে নিয়োগ দেয়া হয়েছে। এদের একজন হচ্ছেন সুন্নী সম্প্রদায়ের সালেহ আল-মুতলাক এবং কুর্দ সম্প্রদায়ের হোশিয়ার জেবারি।
তবে আগামী এক সপ্তাহের স্বরাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীদের নামও ঘোষণা করা হবে বলে জানান আবাদি। নতুন এই সরকারকে ইরাকের জন্য মাইলফলক বলে অভিহিত করেছে যুক্তরাষ্ট্র।
এদিকে, ইরাকের উত্তরাঞ্চলে আইএস জঙ্গিদের দখলে থাকা শহরগুলো পুর্নরুদ্ধারে গত কয়েকদিন ধরে মার্কিন যুদ্ধবিমানের সহযোগিতায় যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইরাকী ও কুর্দি সেনারা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: