ইউক্রেন সংকটকে কেন্দ্র করে রাশিয়ার ওপর আনুষ্ঠানিকভাবে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। তবে এর বাস্তবায়ন বিলম্বিত হচ্ছে।
এ নিষেধাজ্ঞা আজ (মঙ্গলবার) থেকেই কার্যকর হওয়ার কথা ছিল। তবে ইইউ জানিয়েছে ইউক্রেন সেনা ও রুশপন্থী বিদ্রোহীদের মধ্যকার যুদ্ধবিরতি চলার কারণে এ মুহূর্তে নিষেধাজ্ঞাটি কার্যকর হচ্ছে না।
ইইউ এর সদরদপ্তর ব্রাসেলসে সদস্যদেশগুলোর রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকের পর এক বিবৃতিতে ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট হারম্যান ভ্যান রমপুই জানান, পুরো পরিস্থিতি বিবেচনা করে ইইউ নিষেধাজ্ঞাটি পুরোপুরি অথবা আংশিকভাবে পর্যালোচনা করতে পারে।
ইইউ-এর আনা নতুন এ নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে ইউরোপীয় ইউনিয়নের বাজারে রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত তেল কোম্পানিগুলোর ব্যবসায় সীমাবদ্ধতা আরোপ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: