গত কয়েকদিনের টানা বর্ষণে বন্যায় ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরে আটকেপড়া কয়েক লাখ মানুষকে উদ্ধারে দেশটির সেনা, নৌ ও বিমান বাহিনী যৌথভাবে কাজ শুরু করেছে।
বিবিসি সূত্র মতে, বন্যায় জম্মু ও কাশ্মির জুড়ে ভেঙে পড়েছে টেলিযোগোযোগ ব্যবস্থা, ভেসে গেছে শতাধিক গ্রাম, বন্ধ রয়েছে স্কুল কলেজ, অফিস আদালত। পানিবন্দি কয়েক লাখ মানুষ। গত ৬ দশকের মধ্যে ভয়াবহ এ বন্যায় এ পর্যন্ত প্রাণ হারিয়েছে কমপক্ষে ২ শতাধিক মানুষ। শ্রীনগর ও কাশ্মিরের দক্ষিণাঞ্চলে বন্যা দুর্গত এলাকায় ব্যাপক উদ্ধারকাজ চালাচ্ছে উদ্ধারকর্মীরা। জম্মু ও কাশ্মিরের বিভিন্ন এলাকা থেকে এ পর্যন্ত ৪২ হাজার ৫৮৭ জনকে উদ্ধার করা হয়েছে।
কর্মকর্তারা বলছেন, জম্মুতে বন্যা পরিস্থিতি মোটামুটি স্থিতিশীল, ত্রাণ বিতরণের ওপরই এখন জোর দেয়া হচ্ছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: