সিরিয়ার ইদলিব প্রদেশে বিদ্রোহী দল আহরার আল-শাম এর বৈঠক চলাকালীন আত্মঘাতী বোমা হামলায় মারা গেছেন কমপক্ষে ৪৫ জন।
এতে দলটির প্রধান হাসান আববৌদও নিহত হন। জানা গেছে, স্থানীয় সময় মঙ্গলবার দলের অন্যান্য সদস্যদের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করছিলেন আহরার আল-শাম এর এই নেতা।
এসময় উপস্থিতি ছিলো সরকারবিরোধী জোট ইসলামিক ফ্রন্টের অন্যান্য সদস্যরাও। আর তখনই এ আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে।
তবে কে বা কারা এই হামলা চালিয়েছে তা এখনো জানা যায় নি। সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে লড়াই করা বিদ্রোহী দলগুলোর মধ্যে আহরার আল- শাম।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: