ভারত ও পাকিস্তানে ভয়াবহ বন্যায় এ পর্যন্ত মৃতের সংখ্যা ৪’শ ছাড়িয়েছে। আগামী সপ্তাহে বন্যা পরিস্থিতির আরো অবনতির আশঙ্কা করা হচ্ছে।
এ পর্যন্ত ভারতে ২'শ এবং পাকিস্তানে ২'শ ৩ জনের প্রাণহানি হয়েছে। বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতের উত্তর পশ্চিমাঞ্চলীয় জম্মু ও কাশ্মীর এবং পাকিস্তানের উত্তরা পূর্বাঞ্চলীয় এলাকাগুলোর ১০ লাখের মতো বাসিন্দা। এরইমধ্যে ক্ষতিগ্রস্থ এলাকায় উদ্ধারকাজ ও ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে।
এদিকে, ভারতে উদ্ধার তৎপরতায় সবচেয়ে বেশি জোর দেয়া হয়েছে কাশ্মীরের প্রধান শহর শ্রীনগরে। বন্যার কারণে এ অঞ্চলে গৃহহারা হয়েছে লাখ লাখ বাসিন্দা।
এছাড়া পাকিস্তানে উদ্ধার তৎপরতায় প্রাধান্য পাচ্ছে পাঞ্জাব। এই এলাকায় বন্যার পানি নদী ও বাঁধ ছাপিয়ে যাচ্ছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: