সিরিয়ায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটকে (আইএস) প্রতিহত করতে প্রথমবারের মতো বিমান হামলার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। বুধবার হোয়াইট হাউসে জাতির উদ্দেশে দেয়া ভাষণে আইএসকে নির্মূলের ৪ দফা কর্মকৌশল ঘোষণা করেন তিনি।
হামলার পরিসর বাড়িয়ে ইরাকে জঙ্গি ঘাঁটিতে হামলা জোরদারেরও নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট।
বারাক ওবামা বলেন, আইএস জঙ্গিরা যেখানেই থাকুক তাদের খুঁজে বের করা হবে। আমেরিকানদের জন্য হুমকি সৃষ্টিকারী কোনো গোষ্ঠী পৃথিবীতে কোথাও নিরাপদ থাকবে না।
ভাষণে তিনি আরো বলেন, ইরাকের শুধু কয়েকটি বিচ্ছিন্ন এলাকায় আইএসের বিরুদ্ধে হামলা না চালিয়ে হামলার পরিসর আরো বাড়ানো হবে।
জঙ্গিগোষ্ঠীটির বিরুদ্ধে লড়াইরত ইরাকি বাহিনীকে সহায়তা করতে দেশটিতে আরো ৪৭৫ জন সামরিক উপদেষ্টা পাঠানোর ঘোষণা দেন তিনি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: