বান্ধবীকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ থেকে রেহাই পেলেন অ্যাথলিট অস্কার পিস্টোরিয়াস। বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার এ দৌঁড়বিদের বিরুদ্ধে হত্যা মামলার রায় দিয়েছে দেশটির একটি আদালত।
গত বছরের ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে পিস্টোরিয়াসের বাড়িতে গুলিবিদ্ধ হয়ে মারা যান তাঁর বান্ধবী রিভা স্টিনক্যাম্প।
ঘটনার পর পিস্টোরিয়াসকে গ্রেপ্তার করে পুলিশ। ওই সময় বান্ধবীকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ আনা হয় ২৭ বছর বয়সী এই অ্যাথলিটের বিরুদ্ধে।
তবে পরিকল্পিত হত্যার অভিযোগ অস্বীকার করেন তিনি।
বিচারক রায়ে বলেন, পিস্টোরিয়াসের বিরুদ্ধে আনা খুনের অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।
তবে বিচারক বলেছেন, অনিচ্ছাকৃত হত্যাকাণ্ডের জন্য পিস্টোরিয়াস দোষী সাব্যস্ত হবেন কিনা সে বিষয়টি বিবেচনাধীন রয়েছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: