ভারত ও পাকিস্তানে গত ৬ দশকের মধ্যে ভয়াবহ বন্যায় দুর্গতদের উদ্ধারকাজে গাফিলতি, দুর্যোগকালীন সময়ের জন্য পূর্ব প্রস্তুতির অভাব ও সমন্বয়হীনতার জন্য সরকারের প্রতি দুর্গতদের ক্ষোভ ক্রমেই বাড়ছে।
ভারতের জম্মু ও কাশ্মিরের কয়েকটি স্থানে উদ্ধারকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। টানাবর্ষণে জম্মু ও কাশ্মির এবং পাকিস্তানের পাঞ্জাব, আজাদ কাশ্মিরসহ কয়েকটি প্রদেশের বেশির ভাগ অঞ্চল পানিতে তলিয়ে গেছে। বন্যায় এ পর্যন্ত উভয়দেশের কমপক্ষে ৫০০ জনের প্রাণহানি হয়েছে।
এদিকে, পাকিস্তানের চেনবা নদীর ওপর কড়া নজরদারি করছে কর্তৃপক্ষ।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: