ইরাক ও সিরিয়ায় ইসলামিক স্টেট জঙ্গিদের বিরুদ্ধে বিমান হামলা চালানোর ব্যাপারে সমর্থন আদায়ে মিসর যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।
মধ্যপ্রাচ্য সফরের চতুর্থ দিন শনিবার কায়রোতে আরব লিগ নেতা নাবিল আল আরাবির সঙ্গে সাক্ষাৎ করেবেন তিনি।
আইএসের বিরুদ্ধে জোট গঠনের ব্যাপারে আলোচনা করবেন তারা।
এর আগে, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আইএস বিরোধী লড়াইয়ে তুরস্কের সমর্থন আদায়ে শুক্রবার আঙ্কারা সফর করেন কেরি।
তবে সিরিয়ায় আইএসের বিরুদ্ধে বিমান হামলা চালানোর জন্য মার্কিন সেনাদের ওই দেশের ঘাঁটি ব্যবহারে যুক্তরাষ্ট্রের প্রস্তাব নাকচ করে দিয়েছে আঙ্কারা।
এছাড়া সফরে এক বিবৃতিতে কেরি বলেন, সিরিয়ার বাশার আল আসাদ সরকারকে সমর্থন করায় আগামী সোমবার অনুষ্ঠেয় প্যারিস সম্মেলনে যোগ দিতে পারবে না ইরান।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: