আন্তর্জাতিক

সরকারপক্ষের সঙ্গে আলোচনা স্থগিতের ঘোষণা

আলোচনা স্থগিতের ঘোষণা
আলোচনা স্থগিতের ঘোষণা

পাকিস্তানে সরকারপক্ষের সঙ্গে আলোচনা স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা ইমরান খান ও আওয়ামী তেহরিক নেতা তাহিরুল কাদরি।

শুক্রবার রাজধানী ইসলামাবাদ জুড়ে পুলিশি অভিযানে পিটিআই, পিএটি ও তাদের মিত্রদলগুলোর কমপক্ষে ৩০০ কর্মীসমর্থককে আটকের পর এ সিদ্ধান্ত নেয়া হয়।

পিটিআই প্রধান ইমরান খান শনিবার দলের সহসভাপতি শাহ মেহমুদ কোরেশিকে সরকারের সঙ্গে চলমান সংলাপ বন্ধ রাখার পরামর্শ দেন।

আর ডক্টর কাদরি জানিয়েছেন, ইসলামাবাদসহ সারাদেশে তাদের কর্মীসমর্থকদের গ্রেপ্তার অভিযান শুরু হওয়ায় সরকারের সঙ্গে আলোচনা স্থগিত করেছেন তারা। পিএটির মিত্রদল মজলিশ-ই-ওয়াহদাতুল মুসলিমিনও আলোচনা বন্ধ রাখা হবে।

দেশটিতে চলমান সঙ্কট নিরসনে এর আগেও সরকারপক্ষের সঙ্গে পিটিআই, পিএটির দফায় দফায় আলোচনার পরও কোনো সমাধান হয়নি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ