আন্তর্জাতিক

ব্রিটিশ সাহায্যকর্মীর শিরশ্ছেদের ভিডিও প্রকাশ

শিরশ্ছেদের ভিডিও প্রকাশ
শিরশ্ছেদের ভিডিও প্রকাশ

ইরাকের ইসলামিক স্টেট জঙ্গিরা এবার ব্রিটিশ এক সাহায্যকর্মীর শিরশ্ছেদের ভিডিও প্রকাশ করেছে। শনিবার রাতে ডেভিড হাইনেজ নামে ওই ব্রিটিশ নাগরিকের শিরশ্ছেদের ভিডিওটি প্রকাশ করা হয়।

বিবিসি সূত্র মতে, গত বছরের মার্চে সিরিয়া থেকে তাকে অপহরণ করা হয়েছিল। এর আগে মার্কিন সাংবাদিক স্টিভেন সটলফের হত্যাকাণ্ডের যে ভিডিও প্রচার করা হয়, সেখানে আইএস জঙ্গিরা হুমকি দিয়েছিল, তাদের উপর হামলা বন্ধ না হলে ডেভিড হাইনেজকে হত্যা করা হবে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ও মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন।

এদিকে, আইএস জঙ্গিদের উপর বিমান হামলা ও তাদের দমনে কোয়ালিশন গড়ায় সমর্থন আদায় এবং আঞ্চলিক নিরাপত্তা বিষয়ক শীর্ষ সম্মেলনে যোগ দিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এখন প্যারিসে।

এ পর্যন্ত দশটি আরব দেশসহ ৪০ টি দেশ জঙ্গি দমনে যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে সমর্থন জানিয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ