ইসলামিক স্টেট জঙ্গিদের উৎখাতে মার্কিন বাহিনীর সহযোগিতায় বিমান ও স্থলপথে অভিযান অব্যাহত রেখেছে ইরাকি সেনারা।
এদিকে, মার্কিন এক সাংবাদিকের পর এবার ব্রিটিশ ত্রাণকর্মীর শিরশ্ছেদ করেছে আইএস জঙ্গিরা।
এ পরিস্থিতিতে কীভাবে জঙ্গিদের প্রতিহত করা যাবে তা নিয়ে আজ (সোমবার) প্যারিসে আলোচনায় বসছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরিসহ বিশ্বের বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা।
এছাড়া আইএস জঙ্গিদের দমনে জোটবদ্ধ হয়েছে ১০টি আরব রাষ্ট্রসহ ৪০টি দেশ। পাশাপাশি ইরাকে জঙ্গিদের বিরুদ্ধে বিমান হামলায় অংশ নেয়ার প্রস্তাব দিয়েছে বেশ কয়েকটি আরব রাষ্ট্র।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: