ইরাকের রাজধানী বাগদাদের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও সিনজার পর্বতের কাছাকাছি ইসলামিক স্টেট জঙ্গিদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এক বিবৃতিতে মার্কিন সামরিক বাহিনী এ কথা জানিয়েছে।
এক বিবৃতিতে জানানো হয়, গত সপ্তাহে প্রেসিডেন্ট ওবামার আইএসবিরোধী যুদ্ধের পরিকল্পনার অংশ হিসেবে প্রথমবারের মতো এই বিমান হামলা চালানো হয়েছে। এতে আইএসের ৬টি যান ধ্বংস হয়েছে। হামলা শেষে বিমানগুলো নিরাপদে ফিরে আসে বলে জানান তারা।
এদিকে, আইএস নিয়ে প্যারিস সম্মেলনে প্রতিবেশ দেশ ইরানকে আমন্ত্রণ না জানানোর সমালোচনা করেছে ইরাক।
এর আগে ইসলামিক স্টেট জঙ্গিদের মোকাবেলায় ইরাককে সর্বাত্মক সাহায্য করার অঙ্গীকার করেছে সম্মেলনে অংশ নেয়া ৩০টি দেশ।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: