আইএস জঙ্গিদের সহযোগিতা করার পরিকল্পনার দায়ে ইয়েমেনি বংশোদ্ভূত এক মার্কিন নাগরিককে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করেছে নিউ ইয়র্কের আদালত।
৩০ বছর বয়সী মুফিদ এ এলফগিহ নামের ওই ব্যক্তি এক মার্কিন সেনাকে হত্যার চেষ্টা চালানোর দায়েও অভিযুক্ত হয়েছে। চলতি বছরের মে’তে এক অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
আদালত জানায়, এক বছর সে যখন থেকে ইসলামিক জঙ্গিদের সমর্থনে বিভিন্ন ধরনের টুইট বার্তা পোস্ট শুরু করে তখন থেকেই এলফগিহকে জোর নজরদারির মধ্যে রাখা হয়। ওইসব বার্তায় জঙ্গিদের অর্থ দান করতে সবার প্রতি আহবান জানায় সে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: