যুক্তরাজ্যের সঙ্গে স্কটল্যান্ড থাকবে না স্বাধীন হবে- গণভোটে সে রায় দিবেন স্কটিশরা। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৭টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলবে রাত ১০টা পর্যন্ত।
দেশব্যাপী ২ হাজার ৬০৮টি ভোটকেন্দ্রে ভোট দিচ্ছেন ৪২ লাখ ৮৫ হাজার ৩২৩ স্কটিশ। আগামী শুক্রবার সকালে এ ভোটের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
স্কটল্যান্ডের স্বাধীন রাষ্ট্র হওয়া উচিত কি-না? এ প্রশ্নের উত্তরে হ্যাঁ ও না ভোট দিচ্ছেন স্কটল্যান্ডের বাসিন্দারা।
এদিকে, বুধবার স্বাধীনতাকামীরা—হ্যাঁ ভোটের পক্ষে এবং বিরোধীতাকারী—না ভোটের পক্ষে শেষ প্রচারণা চালান। তবে সর্বশেষ জনমত জরিপ অনুযায়ী ৫২% ভোটার না এর পক্ষে আর আর ৪৮% হ্যাঁ এর পক্ষে।
এর আগে স্বাধীনতা প্রত্যাখ্যান করলে স্কটল্যান্ডের হাতে আবার ক্ষমতা দেয়ার অঙ্গীকার করে যুক্তরাজ্যের প্রধান তিনটি রাজনৈতিকদল।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: