আন্তর্জাতিক

সীমান্ত সমস্যা মেটাতে একমত ভারত-চীন

ভারত-চীন
ভারত-চীন

ভারত-চীনের দ্বিপাক্ষিক সম্পর্ক ও অর্থনৈতিক উন্নয়ন সহযোগিতার জন্য যত দ্রুত সম্ভব সীমান্ত সমস্যার সমাধান করা উচিত বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার ভারত সফররত চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

এ সময় তিনি দেশটির সীমান্তে চীনের সেনাদের অনুপ্রবেশের বিষয়টিও তুলে ধরেন। সীমান্ত বিরোধ নিষ্পত্তিতে উভয় দেশই সমর্থ বলে জানিয়েছেন শি জিনপিং। বৈঠকে রেল, মহাকাশ গবেষণা, সংস্কৃতি এবং বাণিজ্যিক বিষয়ে ১২টি চুক্তি সই হয়।

বৈঠকে মোদি বলেন, শিগগিরই সীমান্ত সমস্যার সমাধান করা প্রয়োজন। দুই দেশের নিয়ন্ত্রণ রেখা সুস্পষ্ট করার তাগিদ দিয়ে তিনি বলেন, দীর্ঘ দিন ধরে বিষয়টি ঝুলে রয়েছে— এখন এটি সমাধানের সময় এসেছে।

ভারত সীমান্তে কমপক্ষে ১ হাজার চীনা সৈন্য অনুপ্রবেশের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে মোদি বলেন, সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা অর্থনৈতিক সম্ভাবনার ভিত্তি।

এ সময় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, দুদেশের মধ্যে সীমান্ত নির্ধারণ না হওয়ায় বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে। তবে সীমান্ত সমস্যা কার্যকরভাবে সমাধানে চীন-ভারত উভয়দেশেরই সক্ষমতা রয়েছে। ইস্যুটি নিয়ে ভারতের সঙ্গে এক হয়ে কাজ করার ব্যাপারে তারা আন্তরিক বলেও জানান শি।

৫ বছরের অর্থনৈতিক ও বাণিজ্যিক উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, রেল ও সাংস্কৃতিক বিষয়ে বৈঠকে ১২টি চুক্তি সই করেন প্রতিবেশি দুই দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। ভারতের দুটি চীনা শিল্প পার্ক নির্মাণে চুক্তি সই হয়, এ খাতে চীন আগামী ৫ বছরে ভারতে ২ হাজার কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে। এছাড়া নাথু লা দিয়ে কৈলাশ মানস সরোবরে যাওয়ার বিকল্প পথ চালু করা নিয়েও চুক্তি হয়।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ