আন্তর্জাতিক

বাংলাদেশ সফরের আমন্ত্রণ গ্রহণ মোদির

নরেন্দ্র মোদি
নরেন্দ্র মোদি

বাংলাদেশ সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। শুক্রবার নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী কার্যালয়ে নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ শেষে- কূটনৈতিক সূত্রে এ খবর জানা গেছে।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে বাংলাদেশ সফরের আমন্ত্রণপত্র তুলে দিলে মোদি তা গ্রহণ করেন এবং বাংলাদেশ সফরের আশ্বাস দেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। এ সময় তাদের মধ্যে দুই দেশের দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট সব বিষয় নিয়ে আলোচনা হয়।

এর আগে নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে দুই দেশের দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা হয়েছে—উল্লেখ করে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশকে ভারতের অকৃত্রিম বন্ধু অভিহিত করে এদেশের পাশে সবসময় থাকার আশ্বাসও দিয়েছেন প্রণব মুখার্জি।

এছাড়া, তিস্তার পানিবণ্টন চুক্তি নিয়ে ভারতের পানিসম্পদমন্ত্রী উমা ভারতীর সঙ্গে তার বৈঠক ফলপ্রসূ ও ইতিবাচক হয়েছে বলেও জানান মাহমুদ আলী। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ভারতের রাষ্ট্রপতিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

এদিকে, নয়াদিল্লিতে বাংলাদেশ ও ভারতের যৌথ পরামর্শক কমিশনের বৈঠকে যোগ দিতে ৪ দিনের সফরে বৃহস্পতিবার ভারতে পৌঁছান পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ