ইউক্রেনের পূর্বাঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় একটি সমঝোতা চুক্তিতে সম্মত হয়েছে কিয়েভ ও রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা। চুক্তিতে ৩০ কিলোমিটার নিরাপদ এলাকা নির্ধারণ করা হয়েছে।
সেই সঙ্গে পূর্বাঞ্চলে বিমান হামলা বন্ধ ও বিদেশি সৈন্য প্রত্যাহার করার কথা বলা হয়েছে। ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট লিওনিদ কুচমা জানিয়েছেন, চুক্তিটি আগামী ২৪ ঘণ্টার মধ্যে কার্যকর হবে এবং ইউরোপের নিরাপত্তা ও সহযোগিতামূলক সংস্থা (ওএসসিই) পরিস্থিতি পর্যবেক্ষণ করবে।
শনিবার বেলারুশের মিনস্ক সম্মলনে সমঝোতাটি ঘোষণা করা হয়েছে, যেখানে ২ সপ্তাহ আগে ইউক্রেন সরকার ও বিদ্রোহীদের মধ্যে একটি দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতি চুক্তি সই হয়।
গত এপ্রিল থেকে এ পর্যন্ত ইউক্রেনের লুহান্স ও দানিয়েস্ক পূর্বাঞ্চলে চলমান সহিংসতায় ৩ হাজারের বেশি মানুষের প্রাণহানি হয়েছে। (সূত্র : বিবিসি)
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: