আন্তর্জাতিক

ইরাক-সিরয়ায় জঙ্গিদের দমনে ভূমিকা রাখতে পারে ইরান

জন কেরি
জন কেরি

ইরাক ও সিরয়ায় ইসলামিক স্টেট জঙ্গিদের দমনে ইরানও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।

শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকে তিনি বলেন, ইরানসহ বিশ্বের প্রতিটি দেশই আইএস জঙ্গিদের বিরুদ্ধে নির্মূলে অবদান রাখতে পারে। জন কেরি এমন সময় এ মন্তব্য করলেন যখন ইরানের পরমাণু কর্মসূচির ওপর আলোচনা শুরু করতে যাচ্ছে বিশ্বের ৬ শক্তিধর দেশ।

এর আগে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারকে সমর্থন করায় আইএস বিরোধী জোট থেকে ইরানকে বাইরে রেখেছিল যুক্তরাষ্ট্র।

এদিকে, শুক্রবার ইরাকের উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকায় আইএস জঙ্গিদের বিরুদ্ধে প্রথম বিমান হামলা চালিয়েছে ফ্রান্স। দেশটির প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদেরের কার্যালয় থেকে হামলার বিষয়টি নিশ্চিত করা হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ