আন্তর্জাতিক

তিস্তা চুক্তির ক্ষেত্রে পূর্বের প্রতিশ্রুতিতে অটল ভারত

সুষমা- মাহমুদ
সুষমা- মাহমুদ

জেসিসি বৈঠকে ফলপ্রসূ আলোচনা হয়েছে –বিশেষ করে তিস্তা ও ফেনী নদীর পানি ভাগাভাগির চুক্তির ক্ষেত্রে পূর্বের প্রতিশ্রুতিতে অটল থাকার বিষয়টি পুনরায় ব্যক্ত করেছে ভারতীয় পক্ষ।

এছাড়া আন্তঃিনদী সংযোগ প্রকল্পের বিষয়ে বাংলাদেশের জন্য ক্ষতিকর হয় এমন কোনো পদক্ষেপ না নেয়ারও আশ্বাস দিয়েছে ভারত সরকার।

বাংলাদেশ-ভারত যৌথ পরামর্শক কমিশনের (জেসিসি) বৈঠক শেষে শনিবার দুপুরে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত যৌথ ইশতেহারে এসব বিষয় উল্লেখ করা হয়।

পরে নেহেরু ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ আকবর উদ্দিনও পানি সমস্যা সমাধানে ভারতের ইতিবাচক অবস্থান পুনর্ব্যক্ত করেন।

যৌথ ইশতেহারে বলা হয়, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও ভারতীয় পররাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজের নেতৃত্বে উভয়পক্ষের মধ্যে অনুষ্ঠিত এ বৈঠকে আন্তরিক পরিবেশে তিস্তা-ফেনী নদীর পানি ভাগাভাগি ইস্যু, আন্তঃনদী সংযোগ প্রকল্প সহ অন্যান্য দ্বিপক্ষীয় ইস্যু নিয়ে আলোচনা হয়।

বাংলাদেশ ও ভারতের মধ্যে তৃতীয় যৌথ পরামর্শক কমিশনের (জেসিসি) বৈঠকে তিস্তার পানিবণ্টন চুক্তি ইস্যুতে জোর দিয়েছে বলে জানা গেছে।

শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে বাংলাদেশ ও ভারতের মধ্যে জেসিসির বৈঠক অনুষ্ঠিত হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ও স্থান পেয়েছে বৈঠকে। এছাড়াও দুই দেশের অনিষ্পন্ন বিষয়াদিসহ সীমান্তে হত্যা বন্ধে নিরাপত্তা সহযোগিতা ও সীমান্ত ব্যবস্থাপনা, বিদ্যুৎ ও জ্বালানি সহযোগিতা এবং বাণিজ্য ও উন্নয়ন বিষয়ে আলোচনা হয়। তবে বাংলাদেশের পক্ষে জোর দেয়া হয় তিস্তা ইস্যুতে আর ভারতও এ ইস্যুতে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে।

বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী ভারতের পার্লামেন্টের ঊচ্চ কক্ষের বিরোধীদলের নেতা গোলাম নবী আজাদের সঙ্গে দেখা করেন।

জাতিসংঘের ৬৯তম সাধারণ অধিবেশনে যোগ দিতে আজ রাতেই নিউইয়র্কের উদ্যেশে দিল্লি ছাড়ার কথা রয়েছে এএইচ মাহমুদ আলীর।

এর আগে শুক্রবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেন। এছাড়া, ভারতের পানিসম্পদমন্ত্রী উমা ভারতী ও অর্থমন্ত্রী অরুন জেটলির সঙ্গে দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়েছে তার।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ